1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
​মিঠাপুকুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

​মিঠাপুকুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

​আলামীন রংপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

​রংপুরের মিঠাপুকুরে যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার (১০ মার্চ) সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের নারী দিবসের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”।
​বেসরকারি উন্নয়ন সংস্থা সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড)-এর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন-এর সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়েছে ‘নাগরিক সংগঠনের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশাসন ব্যবস্থা শক্তিশালীকরণ (ECS)’ প্রকল্পের আওতায়।
​সকালে বিএডিসি প্রশিক্ষণ কেন্দ্র চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে বিএডিসি প্রশিক্ষণ কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ পারভেজ।সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড)-এর ফিল্ড কোর্ডিনেটর রঞ্জিতা রানী রায় এর সঞ্চালনায় সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক জামান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল হামিদ, সোস্যাল ইক্যুআলিটি ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট (সীড)-এর নির্বাহী পরিচালক সারথী রাণী সাহা,প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ সৈয়দ আলী, ফিল্ড কোর্ডিনেটর দুলাল চন্দ্র বর্মণ।

​প্রধান অতিথির বক্তব্যে মোঃ পারভেজ বলেন, “নারীর অধিকার নিশ্চিত করা কোনো করুণা নয়, বরং এটি তাদের প্রাপ্য। সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নের জন্য নারী ও কন্যাশিশুদের সুরক্ষা এবং সমঅধিকার প্রতিষ্ঠা করা অপরিহার্য। আজকের এই সচেতনতামূলক পদক্ষেপগুলোই আগামী দিনে একটি ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলবে।”
​আলোচনা সভায় বক্তারা তৃণমূল পর্যায়ে নাগরিক সংগঠনের সক্রিয় অংশগ্রহণ এবং সুশাসন শক্তিশালীকরণের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা রোধ ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
​অনুষ্ঠানে সীড-এর প্রতিনিধিরা, স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন নাগরিক সংগঠনের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ হয় ৫ জন সফল নারীকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com