1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে ভারতীয় কম্বল সহ গ্রেপ্তার ২ - দৈনিক আমার সময়

ময়মনসিংহে ভারতীয় কম্বল সহ গ্রেপ্তার ২

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ
    প্রকাশিত : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
ময়মনসিংহে ভারতীয় কম্বল সহ ২ চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন, ময়মনসিংহের শফিকুল ইসলাম (২৬) এবং শেরপুরে ইসমাইল মোল্লা (৩০)। এসময় তাদের কাছ থেকে চোরাচালানের ৪৩ পিস ভারতীয় কম্বল জব্দ করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ ডিসেম্বর) সকাল ৮ টায় ময়মনসিংহ কোতোয়ালী থানার চরকালীবাড়ি এলাকার শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে পাকা রাস্তার উপর চেকপোস্ট করাকালে মিনি পিকআপ গাড়ি চেকপোস্ট অতিক্রম করার সময় সিগন্যাল দিয়ে থামিয়ে
তাদের নিকট পিকআপে রাখা মালামালের বিষয়ে জানতে চাইলে অসংলগ্ন কথাবার্তা বলার একপর্যায়ে চোরাচালান পণ্য ভারতীয় কম্বল থাকার কথা স্বীকার করে। উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত চোরাকারবারিদের হেফাজতে থাকা ৪৩ পিচ ভারতীয় কম্বল, মিনি পিকআপ গাড়ি, ২ টি মোবাইল এবং নগদ ৩ হাজার ৫শত টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত চোরাচালান পণ্য ভারতীয় কম্বল এর আনুমানিক বাজার মূল্যে ২ লক্ষ্য ১৫ হাজার টাকা। র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে ধৃত চোরাকারবারিরা দীর্ঘদিন যাবৎ শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে ভারতীয় কম্বল আনার কথা স্বীকার করে।
র‌্যাব আরও জানায়, ধৃত চোরাকারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য ময়মনসিংহ জেলার সদর থানায় আলামত সহ চোরাকারবারিদের হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com