ময়মনসিংহ চরাঞ্চল হেল্পলাইনের ৩য় প্রতিষ্ঠাবাষর্কী উপলক্ষে বিনামূল্যে চক্ষু স্ক্রিনিং ক্যাম্প উদ্ধোধন করেন অধ্যাপক ডা: এম এ আজিজ। সদর উপজেলা চরহরিপুর আদর্শ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ২ জুন সকালে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনার পরবর্তিতে চরাঞ্চল হেল্পলাইনের ৪র্থ বর্ষে পদাপনে কেক কাটা ও ডা: এম এ আজিজ কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।চক্ষু ক্যাম্পে বিএমডিসির চেয়ারম্যান ও সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এর অধ্যক্ষ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক ডাঃ এম এ আজিজের নেতৃত্বে শতাদিক পুরুষ, মহিলা ও বাচ্চাদের চোখের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।এ সময়ে উপস্থিত ছিলেন চরহরিপুর আদর্শ স্কুল এন্ড কলেজ এর সভাপতি আব্দুর রাজ্জাক সোহাগ, ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এইচ এম ফারুক, ময়মনসিংহ চরাঞ্চল হেল্পলাইনের প্রতিষ্ঠাতা পরিচালক আশিকুল ইসলাম ও আল আমিন হোসেন জীবন, সভাপতি ইমরান আহমদ রহমত, ময়মনসিংহ চরাঞ্চল ব্লাড ব্যাংকের সভাপতি আজহারুল ইসলাম রাজ, চেতনায় মুক্তি,লক্ষ্যে মানবতা এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে অরাজনৈতিক এ স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে যাচ্ছেন সাধারন জনগনের।
Leave a Reply