1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে অপরাধ নিয়ন্ত্রণে উঠান বৈঠক করেন ওসি শাহ্ কামাল আকন্দ - দৈনিক আমার সময়

ময়মনসিংহে অপরাধ নিয়ন্ত্রণে উঠান বৈঠক করেন ওসি শাহ্ কামাল আকন্দ

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
ময়মনসিংহে বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে মাদক, জঙ্গি, সন্ত্রাস, চাঁদাবাজ, বাল্য-বিবাহসহ সামাজিক অপরাধ প্রতিরোধে জনসাধারনকে সচেতচন করার লক্ষ্যে ‘উঠান বৈঠক’ করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।গতকাল মঙ্গলবার (২৯ আগষ্ট) ময়মনসিংহের চরনিলক্ষীয়া ইউনিয়নের রশিদপুর গ্রামে সচেতনতা মুলক উঠান বৈঠকে প্রধান আলোচক হিসাবে আলোচনা করেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ বলেন – ‘‘আপনারা সচেতন হলে সামাজে সামাজিক অপরাধ থাকবে না। মাদক থাকবে না। বাল্য বিবাহ থাকবে না। সমাজ কলঙ্কমুক্ত হবে। যেকোন ধরনের অপরাধ চোখে পড়লে পুলিশকে জানান। পুলিশ ব্যবস্থা নিবে। তিনি আরও বলেন- অভিভাবকদের ভুলে সন্তানেরা ভুল পথে যাচ্ছে। স্কুল কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীদরে হাতে র্স্মাট ফোন দিবেন না। র্স্মাট ফোনই সকল অপরাধের উৎস। এসময় আরও উপস্থিত ছিলেন, লায়ন ডা. মোঃ সিরাজুল ইসলামসহ এলাকায় গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com