1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার - দৈনিক আমার সময়

ময়মনসিংহে অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ
    প্রকাশিত : শুক্রবার, ২০ জুন, ২০২৫

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা পুলিশ অভিযান চালিয়ে অটোরিকশা ও মিশুক চোরচক্রের ৫.সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আনার মিয়া (২৬), লিটন (৩৫), মাসুদ (৩০), কামরুল হাসান (৩০) এবং শামীম মিয়া (২৬)। ময়মনসিংহ ও ভালুকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার(১৯ জুন ) এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবির ওসি মফিদুল ইসলাম জানান, গোপন  সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে কোতোয়ালী মডেল থানার রহমতপুর এলাকায় আনার মিয়ার অটোরিক্সার গ্যারেজের সামনে  থেকে ব্যাটারি চালিত দুইটি অটোরিক্সাসহ চার জনকে আটক করে ডিবি পুলিশ। আর একটি পৃথক অভিযানে  ভালুকা উপজেলা  জামিরদিয়া গ্রামে একটি চোরাইকৃত  মিশুকসহ মোঃ শামীম মিয়া কে গ্রেপ্তার করে।

আসামীরা আন্তঃজেলা চোরাই অটোরিক্সা ও মিশুক চোর চক্রের সক্রিয় সদস্য  বলে জানিয়েছেন ডিবি পুলিশ। তিনি বলেন  এই চোর চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে  বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com