1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবীলীগের নতুন কমিটি সভাপতি আরজু সম্পাদক মনির - দৈনিক আমার সময়

ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবীলীগের নতুন কমিটি সভাপতি আরজু সম্পাদক মনির

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : সোমবার, ১৯ জুন, ২০২৩
ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবীলীগের আহ্বায়ক মোঃ আরজু শেখ এর সভাপতিত্বে ও মহানগর মৎস্যজীবীলীগের যুগ্ন আহবায়ক মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আ’লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু ‌‌। উদ্বোধন হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা সায়ীদুর রহমান সায়ীদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন শেখ আজগর নষ্কর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি গোলাম ফেরদৌস জিল্লু, মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনোয়ার উল-হক-রিপন, কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবীলীগের কার্যকরী সভাপতি সাইফুল আলম মানিক,সহ-সভাপতি নাসরিন আক্তার, সাংগঠনিক সম্পাদক এস এম সিদ্দিকী মামুন,যুব ও ক্রীড়া সম্পাদক সুকুমার বর্মন, সদস্য আলহাজ্ব এস এম ইকবাল কবীরসহ প্রমুখ।এসময় ময়মনসিংহ মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর ত্রি-বার্ষিক সম্মেলন শেষে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ময়মনসিংহ মহানগর আওয়ামী মৎস্যজীবীলীগের নতুন কমিটির সভাপতি মোঃ আরজু শেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে মো: মনির হোসেনকে ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com