1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে নানা শ্রেণি–পেশার মানুষের শ্রদ্ধাঞ্জলি - দৈনিক আমার সময়

ময়মনসিংহ বধ্যভূমি স্মৃতিস্তম্ভে নানা শ্রেণি–পেশার মানুষের শ্রদ্ধাঞ্জলি

শুভ বসাক
    প্রকাশিত : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে ময়মনসিংহে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকালে নগরীর থানাঘাট বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়। কুয়াশাচ্ছন্ন শীতের সকালে সকাল ৭টা ৩০ মিনিটে সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ফারাহ শাম্মী, এনডিসি। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়া, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল এবং ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রতিনিধিরা এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পার্পণ শেষে উপস্থিত সবাই নীরবতা পালন করে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন। শহীদ বুদ্ধিজীবী দিবসের এই কর্মসূচিতে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের অবদান স্মরণ করার পাশাপাশি তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com