রাজধানীর কদমতলীতে ভূমি দখলের হাত থেকে বাঁচতে পরিবার নিয়ে সংবাদ সম্মেলন করেছে রত্না বেগম নামে এক ভুক্তভোগী।
কদমতলী থানাধীন কতিপয় ভূমি দখলের হাত থেকে বাঁচতে ও আইনী সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী রত্নার পরিবার।
রবিবার (৩১ ডিসেম্বর ) মাওলানা আকরাম খাঁ হল, জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারটি। পরিবারের পক্ষে রত্না সংবাদ সম্মেলনে বলেন, রাজধানীর কদমতলী থানাধীন, কদমতলী মৌজা, মুন্সিখোলায় অবস্থিত ৩য় তলা বাড়ি, রত্না ভিলা, সাগুপ্তা ইয়াছিমন এমিলি গং আমার ক্রয়কৃত সম্পত্তি দখল করার চেষ্টা করে যাচ্ছে। এর প্রতিকারের দাবিতে আজকের এ সংবাদ সম্মেলন।
যা নিয়ে করা মোকদ্দমাটি ‘বিজ্ঞ ৪র্থ যুগ্ম জেলা জজ আদালত’ গত ২৫ এপ্রিল ২০১২ ইং তারিখে আমার পক্ষে খারিজ করে দেয়। কিন্তু গত ০৫ অক্টোবর ২০২৩ইং তারিখে ৩য় তলা বাড়িটি বৈআইনিভাবে ভেঙ্গে গুড়িয়ে দেয়। যার ফলে আমার পরিবারটি এখন রাস্তায় রাস্তায় ঘুরছে।
রত্না বেগম জানান, দেওয়ানী মোকদ্দমা নং-১৮৫/১৮, যা পূর্বে ৮৭/২০০৪ হিসেবে ০৯ আগষ্ট ২০০৭ইং তারিখে বিজ্ঞ আদালত খারিজ করেন। ফলে, দেলওয়ারা হাসিন, আমাদের কাছে পরাজিত হন। পরবর্তীতে দেলওয়ারা হাসিন পরাজিত হয়ে মহামান্য হাইকোর্ট হইতে পুনঃরায় বিচারের জন্য নিম্ন আদালতে প্রেরন করেন। নিম্ন আদালতের ৪র্থ যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানী মোকদ্দমা নং: ১৮৫/১৮ হিসেবে আবার পুনঃরায় বিচার শুরু হয়।
তিনি আরো বলেন,আবার ২৫ এপ্রিল ২০১২ইং তারিখে পুনরায় মোকদ্দমাটি ম্যাজিস্ট্রেট মামলাটি খারিজ করে আমাদের পক্ষে রায় দেন। রায় দেওয়ায় লোক-লজ্জার ভয়ে গত ০৫ অক্টোবর ২০২৩ইং তারিখে ৩য় তলা বাড়িটি বৈআইনিভাবে ভেঙ্গে গুড়িয়ে দেয়। যার ফলে আমার পরিবারটি এখন রাস্তায় রাস্তায় ঘুরছে।
তিনি আরো বলেন, এ জমি নিয়ে বহুবার বিচার সালিশ হয়েছে কিন্তু শেষ রক্ষা আমরা করতে পারিনি।
Leave a Reply