1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভারতে অবৈধভাবে যাওয়ার সময় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী আটক - দৈনিক আমার সময়

ভারতে অবৈধভাবে যাওয়ার সময় সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী আটক

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
ভারতে অবৈধভাবে যাওয়ার সময় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশের (২৫ বিজিবি’র) সদস্যদের হাতে তিনি গ্রেপ্তার হন।
 বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিজিবি সরাইল ব্যাটালিয়নের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। আজ সকাল সোয়া ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি বিজিবি হেফাজতে আছেন।
এছাড়াও আটক হয়েছেন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হান্নান মেম্বার, আব্দুল্লাহপুর গ্রামের কবির চৌধুরীর ছেলে নাঈম চৌধুরী।
জানা যায়, আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আখাউড়া সীমান্তবর্তী এলাকা আব্দুল্লাহপুর দিয়ে চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী ভারতে পালানোর চেষ্টা করা সময় গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে বিজিবি।
আখউড়া সীমান্তের ফকির মুড়া বিওপি কমান্ডার জামাল উদ্দিন জানান, স্থলপথে আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার করেছে ফকিরমুড়া বিজিবি। এসময় সাবেক এমপিকে ভারতে পালানোর কাজে সহযোগিতাকারী হান্নান ও নাঈমকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com