1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লবের সিনিয়র সহ সভাপতির ইন্তেকাল - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লবের সিনিয়র সহ সভাপতির ইন্তেকাল

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
Oplus_16908288
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মোঃ জসিম উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সূত্রে জানা যায়, সাংবাদিক মোঃ জসিম উদ্দিন দীর্ঘ দিন ধরে দি ফিনান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। কিছুদিন পূর্বে শারিরীক অসুস্থতা নিয়ে ঢাকায় একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার রাত সোয়া ১২টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার (১৭ জানুয়ারী) দুপুরে ঢাকার বনশ্রী এলাকায় তাকওয়া মসজিদের বাদ জোহর নামাজের পরে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে খিলগাঁও তালতলা গোরস্তানে তাকে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে সাংবাদিক সমাজে সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
এদিক তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ৩ দিনের শোক কর্মসূচী, কাল ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিলের আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com