1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা সীমান্ত থেকে সাড়ে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

 মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
Oplus_16908288
ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য জব্দ হয়েছে। গতকাল রোববার (২৯ মার্চ) দিবাগত মধ্যরাতে বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি ও চশমা। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি। সোমবার (৩০ মার্চ) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুরস্থ বিজিবির ৬০ ব্যাটালিয়নের সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার মাদলা সীমান্ত ফাঁড়ির টহলরত সদস্যরা কাশিরামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ভারতীয় ২,৪৬৮ পিস শাড়ি জব্দ করা হয়। য়ার আনুমানিক মূল্য ২ কোটি ৬ লাখ ২১ হাজার টাকা।
এছাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্ত ফাঁড়ির একটি দল স্থানীয় চাঁন্দখলা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১৭,২৯৮ পিস চশমা ও ১০০ কেজি কফি জব্দ করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা।
বিজিবির ৬০ ব্যাটালিয়নে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সদস্যরা সীমান্তে সার্বক্ষণিক তৎপর আছেন। চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত ১৬ কোটি ৪৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দসহ ১০ জনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com