1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেনকে - দৈনিক আমার সময়

ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেনকে

সোহেল রানা
    প্রকাশিত : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এমন ওসি কখনো দেখিনি, আমগো এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ভালো কাজ করছেেন।যে কেউ ওসির কাছে আইনি সহায়তা পেয়েছেন। আজ উনার বিদায় তাই, আমার বাড়ির জাম্বুরা ফল নিয়ে এসেছি। কথা গুলো বলছিলেন যাত্রাপুর গ্রামের হাবেজা বেগম। হাবেজার মতো কেউ নিয়ে এসেছেন বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি। ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেনকে। বদলির আদেশে মানিকগঞ্জের হরিরামপুর থানা থেকে বুধবার (২৩ সেপ্টেম্বর) নতুন কর্মস্থলের উদ্দেশে থানা ছাড়ার সময় তাকে ফুলের তোড়ার পাশাপাশি কেউ নিয়ে এসেছেন বাড়ির গাছের লাউ, কেউ মৌসুমি ফল, আবার কেউ হাঁস-মুরগি দিয়ে বিদায় দেন স্থানীয়রা। এসব উপহার দিয়ে নিজেদের মতো করে প্রিয় কর্মকর্তাকে বিদায় জানান তারা।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে হরিরামপুর থানা প্রাঙ্গণে বিদায়ী ওসি আফজাল হোসেনকে বিদায় এবং নবাগত ওসি জে ও এম তৌফিক আজমকে বরণ করে নিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন।
অনুষ্ঠানে স্থানীয়রা বিদায়ী ওসিকে ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। পরে তার সঙ্গে ছবি তোলেন অনেকে। কেউ কুশল বিনিময় করেন, আবার কেউ দায়িত্ব পালনকালের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। সব মিলিয়ে অনুষ্ঠানজুড়ে ছিল আবেগের পরিবেশ।
এ সময় পাটগ্রাম অনাথ বন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক জালাল উদ্দিন বলেন, ওসি আফজাল হোসেন দায়িত্ব পালনকালে সকালে হাঁটতে বের হওয়ার সময় বিভিন্ন এলাকা ঘুরে দেখতেন। এলাকার পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেন। হরিরামপুরের অন্যতম ভাল একজন ওসি ছিলেন তিনি।
চরাঞ্চলের লেছড়াগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ৮০ বছর বয়সী চাঁন মেম্বার বলেন, আফজাল ওসি আমগো চরের চোর ডাকাতি কমাইছে, মাদকখোর ধরাইছে। চরের শান্তি রক্ষায় মেলা ভাল কাজ করছে। আমরা শান্তিতে ছিলাম, মাদক নিয়ন্ত্রণেও মেলা কাজ করছ।
চরাঞ্চলের মাইন উদ্দীন(৬৫) জানান, আমগো চরে একসময় চুরি ডাকাতি বাড়ছিল। পরে অনেকটাই নিয়ন্ত্রণে আইছে। তার কাজ আমগো মনে থাকবো। তাই ট্রলারে নদী পার অইয়া আইছি।
অনুষ্ঠান শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে নতুন কর্মস্থলের দিকে রওনা দেন ওসি মোহাম্মদ আফজাল হোসেন। এ সময় থানার বাইরে থাকা স্থানীয়রা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কেউ হাত নেড়ে বিদায় জানান, কেউবা আবেগ ধরে রাখতে না পেরে চোখের পানি মুছতে থাকেন।
বিদায়ের সময় স্থানীয়দের এমন ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে ওসি আফজাল হোসেন জানান, ফজর নামাজ পরে বের হতাম, অনেক মানুষ জানতোওনা তিনি ওসি। বিভিন্ন বাজারে বাজার করতেন। চরাঞ্চল, গোপীনাথপুরসহ বিভিন্ন অঞ্চলে মাদক অনেকটা নিয়ন্ত্রণে এসেছিল ।
বিদায় বেলায় হরিরামপুরবাসীর এমন আয়োজনে তিনি আবেগী হয়ে গেছেন বলেও জানান।
চাকরি করলে বদলি হবেই। হরিরামপুরে দায়িত্ব পালনের সময় স্থানীয় মানুষের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছেন। বিদায়বেলায় হরিরামপুরবাসী যেভাবে সম্মান ও ভালোবাসা জানিয়েছেন, আমি কখনো ভুলবেননা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com