1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ‘নিখোঁজ’, হাসনাত আবদুল্লাহর ক্ষোভ - দৈনিক আমার সময়

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা ‘নিখোঁজ’, হাসনাত আবদুল্লাহর ক্ষোভ

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদের খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজধানীর উত্তরা এলাকা থেকে তিনি নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। এদিকে, মামুন নিখোঁজ হওয়ার ৪৮ ঘণ্টার বেশি সময় পার হলেও তার সন্ধান না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে উত্তরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদ রাজধানীর উত্তরা এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। বিষয়টি একইসাথে চরম উদ্বেগজনক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করছে। ৫ই আগস্ট-পরবর্তী সময়ের প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা সম্ভবত এই প্রথম। হাসনাত বলেন, একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা হচ্ছে। একইসাথে, এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরব ভূমিকাও শঙ্কার। এই নীরবতা নতুন করে রাজনীতিতে পুরনো ভয়ের সংস্কৃতি ও নিপীড়নের পরিবেশ ফিরিয়ে আনার আশঙ্কা সৃষ্টি করছে, বলে নিজের পোস্টে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ। এর আগে গত বুধবার রাতে উত্তরায় সংবাদ সম্মেলন এনসিপির যুব উইং জাতীয় যুবশক্তির পক্ষ থেকে মামুনের নিখোঁজের বিষয়টি জানানো হয়। নেতারা জানান, গত ২৩ সেপ্টেম্বর সকালে পাঞ্জাবি-পায়জামা পরিহিত অবস্থায় বাসা থেকে বের হন মামুন। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি র‌্যাব, পিবিআই, কাউন্টার টেরোরিজম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। এ সময় মামুনকে ফিরে পেতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন যুবশক্তির নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com