1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৪ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ! আহত ৩ - দৈনিক আমার সময়

বিকাশ এজেন্টের গাড়িতে গুলি চালিয়ে ৪ কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ! আহত ৩

আলফাজ সরকার, গাজীপুর
    প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের একটি প্রাইভেটকারে গুলি বর্ষণ ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে চার কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।  এ সময় হামলায় প্রতিষ্ঠানের এক কর্মকর্তা গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের সময় হামলায় গুলিবিদ্ধ কর্মকর্তা মো. হিমেল (২৯) ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড নামের একটি বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের  অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি শ্রীপুরের বেড়াইদেরচালা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে। আহত অপর কর্মকর্তা হলেন ম্যানেজার মো. ফাহাদ। তাকে ধারালো চাপাতি দিয়ে কোপানো হয়েছে। বাকি একজনের পরিচয় নিশ্চিত করা যায়নি।  ছিনতাই করা টাকাগুলো  ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ শ্রীপুর লিমিটেড’এর স্বত্বাধিকারী মাহমুদুল হাসান মামুনের ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউশন সুপারভাইজার মো. রিফাত জানান, নরসিংদীর একটি ডিস্ট্রিবিউশন অফিস থেকে সংগৃহীত ক্যাশ নিয়ে তারা একটি প্রাইভেটকারে করে মাওনা চৌরাস্তার দিকে ফিরছিলেন। বিকেল সাড়ে চারটার দিকে রওনা হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কর্নপুর এলাকায় পৌঁছালে সেখানে প্রায় ১০টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের গাড়ির গতিপথ রোধ করে। গাড়ি থামানোর সাথে সাথেই হামলাকারীরা চাপাতি দিয়ে প্রাইভেটকারের গ্লাস ভেঙে ফেলে। এরপর অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলের পেটে গুলি করা হয় এবং চালককে মারধর করা হয়। একপর্যায়ে গাড়িতে থাকা ম্যানেজার ফাহাদকে চাপাতি দিয়ে কোপানো হয়। দুর্বৃত্তরা মাত্র ১ থেকে ২ মিনিটের মধ্যে গাড়ির পেছনে থাকা ৩টি বস্তার মধ্যে ২টিতে রক্ষিত চার কোটি টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় । তিনি জানান, ঘটনার পর আহত ফাহাদ রক্তাক্ত অবস্থায় নিজেই গাড়ি চালিয়ে গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম যায়যায়দিনকে বলেন,’ খবর পেয়েই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com