- বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভােকেট আনসিুল হক। তিনি বলেন, কােন রাজনৈতিক দল জনগনকে সম্পৃক্ততা হারালে তা টিকে থাকতে পারে না। বিএনপির অবস্থাও এমন হবে।
মন্ত্রী বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী প্রচারনা চালানাের সময় উপজেলার বাদৈর ঈদগাহ মাঠে সাংবাদকিদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরাে বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা হউক বিএনপি ও জামায়াত ইসলাম তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে চায়। নির্বাচনে জনগনরে আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে। সন্ত্রাসী করলে কাউকে ছাড় দেয়া হবে না।
এর আগে মন্ত্রী উপজলোর তিনলাখ পীর এলাকায় একটি পথ সভা করেন। এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভােকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানি বিনিউট ইউনিয়নের চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply