1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাসা ভাড়ার জন্য ভাড়াটিয়াকে হত্যার চেষ্টা;বাড়িওয়ালাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন - দৈনিক আমার সময়

বাসা ভাড়ার জন্য ভাড়াটিয়াকে হত্যার চেষ্টা;বাড়িওয়ালাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আমার সময় অনলাইন
    প্রকাশিত : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

সম্প্রতি রাজধানীর ডেমরা থানার আওতাধীন মোঘল নগরে মাত্র ৩৩০০/-টাকা বাসা ভাড়ার জন্য সাগর (২৫) নামে একজন গার্মেন্টস কর্মীকে গাছের সাথে বেধে পিটিয়ে হত্যার চেষ্টা করায় সন্ত্রাসী বাড়িওয়ালা জাহাঙ্গীর, তার স্ত্রী বিউটি বেগম ও তাদের সহকারী শাকিলকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। পেশাদার সাংবাদিকদের সংগঠন কদমতলী থানা প্রেস ক্লাব ঢাকার সার্বিক সহযোগিতায় মানববন্ধনের আয়োজনকারী ডিএসসিসি ৬৫ নং ওয়ার্ড মোঘল নগর এলাকাবাসী জানায়, স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে হামলাকারী ১ জনকে ডেমরা থানা পুলিশের হাতে তুলে দেন তারা। বাকি আসামিরা এখনও দিব্যি ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না পুলিশ। ভুক্তভোগী সাগরের বাবা জানায়, ৩৩০০/-টাকা বাসা ভাড়ার জন্য আমার ছেলে সাগরকে গাছের সাথে বেধে মারধর করে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও হাতুড়ি দিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে।

আমি আইনের কাছে এর বিচার চেয়ে সুষ্ঠু বিচার পাচ্ছি না। এখনো ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে মামলার প্রধান ৩ আসামি। আমি এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে এর সুবিচার দাবি করে বাড়িওয়ালা জাহাঙ্গীর, তার স্ত্রী বিউটি বেগম ও তাদের সহকারী শাকিলকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে স্থানীয় থানা, ওয়ারী ডিসি, পুলিশ কমিশনার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আতিক জানান, এ ঘটনায় ৩ জনকে মূল আসামি ও অজ্ঞাতনামা ১ আসামি করে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং- ১৭, তারিখ ১২/১২/২৩ইং, ধারা. ৩২৩/৩২৫/৩০৭/৫০৬ পেনাল কোড। ভিকটিম সাগরের মেডিকেল সার্টিফিকেট পেলেই আসামিদের বিরুদ্ধে কোর্টে চার্জশিট দাখিল করা হবে জানান তিনি। তবে এ ঘটনায় কেনো অন্য আসামিদের ধরার ব্যপারে গুরুত্ব দেওয়া হচ্ছে না। এ বিষয়ে তিনি বলেন, বিস্তারিত আরো কিছু জানার থাকলে আমাদের

ওসির বিষয়টি প্রেস কনফারেন্সে জানাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com