1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাগেরহাটে সাবেক ৩ এমপিসহ আওয়ামীলীগের ৩৫ নেতা-কর্মীর নামে মামলা, সাবেক এসপি এ মামলায় আটক - দৈনিক আমার সময়

বাগেরহাটে সাবেক ৩ এমপিসহ আওয়ামীলীগের ৩৫ নেতা-কর্মীর নামে মামলা, সাবেক এসপি এ মামলায় আটক

সোহেল রানা, বাবুবাগেরহাট প্রতিনিধি :
    প্রকাশিত : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

বাগেরহাটে ফকিরহাটে ছাত্রজনতার উপর গুলিবর্ষন, বোমা বিস্ফোরণ ও স্থাপনা ভাংচুর করার অভিযোগে বাগেরহাটের সাবেক ৩ এমপি,সাবেক পৌর মেয়র ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগের ৩৫ নেতাকর্মীর নামে উল্লেখ করে মামলা করা হয়েছে।

 

শনিবার (০৮ ফেব্রুয়ারি)  রাতে রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তি বাদী হয়ে ফকিরহাট থানায় এই মামলা দায়ের করেন। এই মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

মামলার অন্যান্য আসামীরা হলেন, বাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান, আওয়ামীলীগের বাগেরহাট জেলা সভাপতি শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট-২ আসনের আরেক সাবেক সদস্য সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা, সাধারণ সম্পাদক ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা সরদার নাসির উদ্দিন, শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব ফিরোজুল ইসলাম , ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাস, আঃলীগ নেতা আবুল কালাম আজাদ ওরফে সাহেব মল্লিক,ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা ওয়াহিদুর রহমান বাবু, আঃলীগ নেতা ইমরুল হাসান, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শিপন মিনা, জেলা শ্রমিক লীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, সাধারণ সম্পাদক খান আবু বক্কর সিদ্দিক, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শামীম আহসান, মহিতুর রহমান পল্টন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমস, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাহিয়ান সুলতান ওশান, কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেহেদী হাসান বাবু, সাবেক চেয়ারম্যান নাজমা সারোয়ার, আ,লীগ নেতা লিয়াকত হোসেন লিটন।মামলার এজাহারে বলা হয়েছে, ছাত্র জনতার ন্যায্য আন্দোলনকে নস্যাৎ করার উদ্দেশ্যে আসামীরা গেল ৪ আগস্ট দুপুরে ফকিরহাট উপজেলার কাটাখালি গোলচত্ত্বর এলাকায় জড়ো হয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ভাংচুর করে। ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কয়েকটি বোমা বিস্ফোরণ করে এবং হত্যার উদ্দেশ্যে একাধিকগুলি ছোড়ে।এছাড়া, বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান উচ্চপদস্থ কর্মকর্তা থাকায় ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন সময় উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। একটি ব্যালট-একটি বুলেটসহ নানা উস্কানিমূলক বক্তব্য দিয়ে তিনি আসামীদের ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে কর্মকাণ্ডে উদ্বদ্ধ করেছেন।ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবির বলেন, ছাত্র জনতার আন্দোলনে গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণ, স্থাপনা ধ্বংসসহ কয়েকটি অভিযোগে ৩৫ জনের নামে মামলা হয়েছে।এদিকে গত ৮ ফেব্রুয়ারী শনিবার রংপুর থেকে আটক করা বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে এই মামলায়  গ্রেফতার দেখিয়ে ৯ ফেব্রুয়ারী রবিবার দুপুরে বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মতিউর রহমান এর আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরন এর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com