1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহমেদের মাতার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক - দৈনিক আমার সময়

বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহমেদের মাতার মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক উপদেষ্টা ফিরোজ আহমেদের মাতা রিজিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

 

রিজিয়া খাতুন আজ সকালে গোপালগঞ্জের সুলতানশাহী গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।

 

তথ্যমন্ত্রী মরহুমা রিজিয়া খাতুনের রূহের মাগফিরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

মৃত্যুকালে রিজিয়া খাতুন পাঁচ কন্যা ও চার পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com