1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব - দৈনিক আমার সময়

বরিশালের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

হাম ও রুবেলা টিকাদান ক্যাম্পেইন মাঠ পর্যায়ে মনিটরিংয়ের অংশ হিসেবে বরিশাল জেলায় পরিদর্শন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খোরশেদ আলম। ২৬ এপ্রিল রবিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যান তিনি। এ সময় অতিরিক্ত সচিব হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন মাঠ পর্যায়ে মনিটরিংয়ের লক্ষে সারাদেশে সফরে বেরিয়েছেন স্বাস্থ্য মন্ত্রনালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খোরশেদ আলম। রবিবার তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরে বরিশাল সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব বলেন হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সারাদেশে হামের টিকাদান ক্যাম্পেইন হচ্ছে। ধীরে ধীরে পরিবেশ উন্নত হচ্ছে। খুব শিগগিরই হাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে আমরা আশা করছি। তিনি আরো বলেন হাসপাতালগুলোতে আইসিইউ নিয়ে যে সমস্যা রয়েছে, তা দ্রুত সমাধান হবে। আগামী বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। যে সমস্যাগুলো রয়েছে তা দ্রুতই সমাধান হবে। পরে তিনি হাসপতালের কনফারেন্স রুমে ডাক্তার ও নার্সদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মনজুর-ই-এলাহী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। এর পর অতিরিক্ত সচিব বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com