1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে ৯২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী - দৈনিক আমার সময়

বরিশালে ৯২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

বরিশালের ৯২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ১৪ নভেম্বর সকালে সারা দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে বরিশালে এসব প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হন তারা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দেশব্যাপী ২৪টি মন্ত্রণালয়ের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। সেখানে বরিশালে উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের ১৮টি ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ গৃহ নির্মাণ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৫৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার একাডেমি ভবন, গণপূর্ত বিভাগের মাধ্যমে ৮টি অবকাঠামো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে দুইটি প্রকল। সমাজসেবা অধিদপ্তরের একটি প্রকল্প। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি প্রকল্প। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ।  অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সৈয়দা রুবিনা আক্তার, বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান, জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com