1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্য সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষে বরিশালে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ ২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ অক্টোবর শুক্রবার বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের আয়োজনে নগরীর কাশিপুরে মৎস্য বীজ উৎপাদন খামারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন। সভায় সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ খালেদ কনক। সভায় বিশেষ অতিথি ও অংশগ্রহণকারী অন্যান্য অতিথিদের  উপস্থিত ছিলেন বিভাগীয় মৎস্য পরিচালক মোঃ কামরুল হাসান, জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, বরিশাল অঞ্চল নৌ পুলিশের পুলিশ সুপার এস এম নাজমুল হক, জেলা মৎস্য কর্মকর্তা ড. মোঃ হাদিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফরিদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জামাল হোসাইন সহ বিভিন্ন উপজেলা মৎস্য কর্মকর্তা ও সংশিলষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় আরো উপস্থিত ছিলেন মৎস্য আড়তদার, মৎস্যজীবী ও সাংবাদিকবৃন্দ। সভায় বক্তারা মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে নির্ধারিত নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ থেকে বিরত থাকার জন্য মৎস্যজীবীদের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, মা ইলিশ রক্ষা করা গেলে ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নিশ্চিত হবে, যা দেশের মৎস্যসম্পদ উন্নয়ন এবং জেলেদের দীর্ঘমেয়াদি জীবিকা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সভায় মৎস্যজীবীরা তাঁদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। তারা নিষেধাজ্ঞার সময় জীবিকা নির্বাহের সহায়তা হিসেবে বরাদ্দকৃত চাল সঠিক পরিমাণে ও সময় মতো বিতরণ নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি মৎস্যজীবীদের আর্থিক নিরাপত্তা ও অর্থনৈতিক কার্যক্রম সহজ করার লক্ষ্যে তাঁদের জন্য একটি পৃথক ব্যাংক প্রতিষ্ঠার প্রস্তাব মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের কাছে উপস্থাপন করেন। মৎস্যজীবীদের এসব প্রস্তাব তাঁদের জীবনমান উন্নয়ন, আর্থিক সুরক্ষা এবং নিষেধাজ্ঞার সময় বিকল্প সহায়তা নিশ্চিত করার গুরুত্বকে সামনে নিয়ে আসে। এ সময় মা ইলিশ সংরক্ষণে প্রশাসন, মৎস্য বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জেলে সম্প্রদায় ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মা ইলিশ সংরক্ষণ শুধু সরকারের একার দায়িত্ব নয়, এ ক্ষেত্রে মৎস্যজীবীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ইলিশের উৎপাদন বৃদ্ধি, মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং দেশের মৎস্যসম্পদের টেকসই সংরক্ষণ সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com