বরিশালে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীদারদের সাথে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুলাই শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ে অংশীদারদের সাথে বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান মোঃ নূরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবাগত বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। শুরুতে এনার্জি রেগুলেটরী কমিশনের ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। পরে উন্মুক্ত আলোচনা করা হয়। শেষে অতিথিরা বিদ্যুৎ গ্যাস ও পেট্রোলিয়াম বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।
Leave a Reply