বরিশালে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালিটি জেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গণে এসে শেষ হয়। ১৪ মার্চ শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। সচেতনতামূলক কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ সোহরাব হোসেন, বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম। জনসচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান জনসাধারনের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে। এ সময় বক্তারা তিন দিনে একদিন জমা পানি ফেলে দেওয়া এবং নিজ নিজ বাসভবন ও কর্মস্থল পরিষ্কার রাখার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের সদস্যগণ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
Leave a Reply