1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি - দৈনিক আমার সময়

বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ এই প্রতিপাদ্যে নিয়ে বরিশালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে নগরীর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। ১০ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশালের সহযোগিতায় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। দুর্যোগের ক্ষয়-ক্ষতি প্রশমনে পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি বলেন ভালো পরিকল্পনা একটি কাজের অর্ধেক সম্পন্ন করে দেয়। দুর্যোগে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে সঠিক ও সময়োপযোগী পরিকল্পনার কোনো বিকল্প নেই। দুর্যোগ মোকাবিলায় তাৎক্ষণিক ত্রাণ সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি ঝুঁকি হ্রাসে কার্যকর কৌশল গ্রহণ করা জরুরি। আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও পূর্বাভাস ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দুর্যোগের সময় জানমালের ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা সম্ভব। তিনি বলেন জলোচ্ছ্বাস বা বন্যার সময় মানুষকে নিজ ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়কেন্দ্রে যেতে উৎসাহিত করতে হবে। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজে দুর্যোগের প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে ক্ষয়-ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বরিশালকে দুর্যোগ থেকে সুরক্ষিত রাখতে বেশ কয়েকটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি আরো বলেন সাইক্লোন ও অতিবৃষ্টির সময় বরিশালের নিম্নাঞ্চলে পানি উঠে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হয়। এছাড়া নগরীতে ৩৫টি ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে সেগুলোকে রেড জোন ও গ্রীন জোনে ভাগ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদার। সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। বরিশাল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিত কুমার সরকার স্বাগত বক্তৃতা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গণমাধ্যমকর্মী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com