বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩০ মে সকাল সাড়ে ১১টায় বরিশাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান। এ সময় তিনি আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন সংশ্লিষ্ট সকলের দায়িত্ব-কর্তব্য ও করণীয় সংক্রান্ত দিক-নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। বিশেষ আইনশৃঙ্খলা সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম বিপিএম (বার), বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান, র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা পুলিশ সুপার মোঃ ওয়াহিদুল ইসলাম, রিটার্নি কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল দপ্তরের প্রতিনিধিগণ।
Leave a Reply