1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশাল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুনীতি ও মাদক নিয়ন্ত্রণ লক্ষে বিশেষ সভা - দৈনিক আমার সময়

বরিশাল জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুনীতি ও মাদক নিয়ন্ত্রণ লক্ষে বিশেষ সভা

বাপিন ব্যানার্জী, বরিশাল
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে সভাকক্ষে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এমপি। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সোহেল মঞ্জুর সুমন এমপি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার। সভায় আরো উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বরিশাল এসআরবি-৮ অধিনায়ক কমান্ডার মুহাম্মদ শাহাদাত হোসেন, জেলা পুলিশ সুপার এ, জেড, এম, মোস্তাফিজুর রহমান, বিএমপি উপ-কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার সহ জেলার সরকারি বিভিন্ন দপ্তর ও বিভাগের প্রধানগণ, আইনশৃঙ্খলা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং বরিশাল মহানগর ও জেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com