কক্সবাজারের রামু উপজেলায় বনবিভাগের গাড়ি ধাক্কায় মহিলা সহ আহত দুইজন।
রাজারকুল রেঞ্জ ট্রেইনিং কর্মকর্তা অভিউজ্জমানের দ্রুত গামি গাড়ির সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন অন্তত দুই যাত্রী।
বুধবার ৬ মে বিকাল আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার দক্ষিণ খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী দক্ষিণ বনবিভাগের রাজারকুল রেঞ্জের একটি গাড়ি দ্রুতগতিতে চলার সময় উখিয়ামুখী একটি যাত্রীবাহী সিএনজির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, গাড়িচালক কলিম উল্লাহ অত্যন্ত বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, যা দুর্ঘটনার অন্যতম কারণ হয়।
দুর্ঘটনায় সিএনজিতে থাকা যাত্রী সনজিদ শীল (৪০), পিতা: বানিস্বর, গ্রাম: দক্ষিণ মিঠাছড়ি (৭নং ওয়ার্ড), রামু, সে হাত ও পায়ে গুরুতর আঘাত পান। এছাড়া যুবলী শীল (৩০), স্বামী: আনন্দ শীল পায়ে গুরুতর জখম হন। সিএনজিতে মোট ৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টমটমযোগে মরিচ্যা আল-বারাকা হাসপাতালে নিয়ে যান, যেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, বেপরোয়া গাড়ি চালনার বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।
এ বিষয়ে রামু রাজারকুল রেজ্ঞ কর্মকর্তার সাথে যোগাযোগ করিলে মুটোফোন রিসিভ না করায়- বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply