1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদ্‌যাপনে প্রস্তুতি সভা - দৈনিক আমার সময়

বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদ্‌যাপনে প্রস্তুতি সভা

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

নাটোরের বড়াইগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ লুৎফর রহমান ও অধ্যক্ষ আশরাফ আলী, বিএনপি নেতা এবিএম ইকবাল হোসেন রাজু, যুবদল নেতা সালমান হাফিজ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিক, সুধী সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। দিবস দুটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনে বিভিন্ন দপ্তর, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com