1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বগুড়ায় মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের বিক্ষোভ - দৈনিক আমার সময়

বগুড়ায় মহাসড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

বগুড়ায় বিএনপি জামায়াত এর ডাকা ৫ম দফায় দেশব্যাপী ৪৮ ঘন্টার অবরোধে শেষ দিনে আজ (বৃহস্পতিবার) ভোর থেকেই বগুড়ার মহাসড়কের দুটি পয়েন্টে শক্ত অবস্থান নিয়েছে জামায়াতে ইসলামি এবং ইসলামি ছাত্রশিবির। বগুড়া-নাটোর মহাসড়কের তিনমাথা, নওগাঁ-বগুড়া মহাসড়ক এবং বগুড়া ২য় বাইপাস মহাসড়ক অবরোধ করে ভোর থেকে বিক্ষোভ করছে জামায়াত-শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী। জামায়াত-শিবির নেতাকর্মী ভোর থেকে ২য় বাইপাস মহাড়কের সাবগ্রাম ঘুনিয়াতলা এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছে। অবরোধের সমর্থনে থেমে থেমে বিক্ষোভ মিছিল চলছে। সকাল সাড়ে ৬ টায় বগুড়া-নাটোর মহাসড়কের তিনমাথা এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির। সকাল থেকে গোদারপাড়ার অদূরে নওগাঁ-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জামায়াত-শিবিরের শত শত নেতাকর্মী। সেখানে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জামায়াতের নেতৃবৃন্দ বলেন, জনগণের দাবী উপক্ষো করে ফ্যাসিষ্ট হাসিনা সরকারকে আবারও ক্ষমতায় বসাতে নির্বাচন কমিশন তফসিল ঘোষনা করেছে। দেশবাসী এই আওয়ামী তফসিল মানেনা। অবিলম্বে তফসিল বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে সব দলকে নিয়ে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অতীতের মত গায়ের জোরে ভোট করার অপচেষ্টা জনগণ সফল হতে দিবেনা। যেকোন মূল্যে একদলীয় নির্বাচন প্রতিহত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com