1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ফের ফিওরেন্টিনার কোচ হলেন পিওলি - দৈনিক আমার সময়

ফের ফিওরেন্টিনার কোচ হলেন পিওলি

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

সৌদি পেশাদার ক্লাব আল নাসরে এক মৌসুম কাটানোর পর ফিওরেন্টিনায় ফিরে এসেছেন ইতালিয়ান কোচ স্টিফানো পিওলি। এই ক্লাবে তিনি এর আগে কোচিং করিয়েছেন ও এই ক্লাবেরই সাবেক খেলোয়াড় ছিলেন। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ৫৯ বছর বয়সী পিওলি সতীর্থ রাফায়েল পালাডিনোর স্থলাভিষিক্ত হলেন। জুনে সবাইকে হতবাক করে পালাডিনো পদত্যাগ করেছিলেন। অথচ এর মাত্র কয়েক সপ্তাহ আগে ২০২৭ সাল পর্যন্ত তিনি ফিওরেন্টিনার সাথে চুক্তি নবায়ন করেছিলেন। ক্লাবের এক বিবৃবিতে বলা হয়েছে, ‘ফিওরেন্টিনা তার প্রথম দলের নতুন কোচ হিসেবে স্টিফানো পিওলির নাম ঘোষনা করছে। ১৯৮৯-৯৫ সার পর্যন্ত খেলোয়াড় হিসেবে পিওলি এই ক্লাবের বেগুনি জার্সি পড়েছেন। এছাড়া ২০১৭-১৯ সাল পর্যন্ত ফ্লোরেন্সের দলটির কোচিং করিয়েছেন। নতুন চুক্তি অনুযায়ী ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত পিওলি ফিওরেন্টিনাতে থাকবেন। গত মৌসুমে সিরি-এ লিগে ফিওরেন্টিনা টেবিলের ষষ্ঠ স্থানে ছিল। এই দলটি আগামী মৌসুমে কনফারেন্স লিগে খেলার যোগ্যতা অর্জণ করেছে। পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দল আল নাসরে মাত্র এক মৌসুম কাটানোর পর পিওলি আবারো ইতালিতে ফিরে এলেন। তার অধীনে আল নাসর সৌদি লিগে তৃতীয় স্থান অর্জন করে। কোচিং ক্যারিয়ারে পিওলি বোলোনিয়া, ইন্টার মিলান, ফিওরেন্টিনা ছাড়াও পাঁচ বছর এসি মিলানের দায়িত্ব পালন করেছেন। ২০২১-২২ সিরি-এ লিগে পিওলির অধীনে মিলান শিরোপা জয় করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com