1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রোটোকল ছাড়াই টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী - দৈনিক আমার সময়

প্রোটোকল ছাড়াই টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

পতাকাবিহীন ব্যক্তিগত গাড়িতে নিজ নির্বাচনি এলাকা টুঙ্গিপাড়া থেকে কোটালীপাড়া গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা এর আগে বৃহস্পতিবার ঢাকা থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে আসেন সরকারি প্রোটোকল ছাড়াই। প্রধানমন্ত্রী প্রেস উইং সূত্রে এ তথ্য পাওয়া গেছে। প্রেস উইং সূত্র জানিয়েছে, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে কোনও ধরনের সরকারি সুবিধা গ্রহণ করেননি। নির্বাচন কমিশন গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। রাজনৈতিক দল ও প্রার্থী নির্বাচনি আচরণবিধি অনুযায়ী মন্ত্রী-এমপিরা নির্বাচনি কাজে কোনও সরকারি সুবিধা ভোগ করতে পারবেন না। সরকারি গাড়িও ব্যবহার তারা করতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com