1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে সীতাকুণ্ড ছাত্রলীগের বিক্ষোভ - দৈনিক আমার সময়

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে সীতাকুণ্ড ছাত্রলীগের বিক্ষোভ

শেখ নাদিম, সীতাকুণ্ড চট্টগ্রাম
    প্রকাশিত : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
রাজশাহীতে গত ১৯ মে বিএনপির এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুন করে কবরস্থানে ফেলে রাখার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সীতাকুণ্ড উপজেলা  ছাত্রলীগ।   সোমবার  (২২ মে) সকাল  ১১টার দিকে সীতাকুণ্ডে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে  বিক্ষোভ মিছিল করে  এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে প্রতিবাদ কর্মসূচি শেষ হয়।
সভাপতি শিহাব উদ্দিন  বলেন, ‘শেখ হাসিনার প্রশ্নে ছাত্রলীগ সবসময় আপসহীন। সুতরাং, সাধু সাবধান! শেখ হাসিনার বিরুদ্ধে বাংলার ৫৬ হাজার বর্গমাইলের এক ইঞ্চিতেও যদি কোনোভাবে ষড়যন্ত্রের জাল বোনার চেষ্টা করেন, তাহলে ছাত্রলীগ সে ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সে জালের সুঁতা দিয়ে আপনাদের বেঁধে সোজা বঙ্গোপসাগরে ফেলে দেবে।
সাধারণ সম্পাদক জিলানী বলেন,শেখ হাসিনাকে যতবার হত্যার চেষ্টা করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ ততবার রাজপথ প্রকম্পিত করেছে। শেখ হাসিনার প্রশ্নে বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আপসহীন।
সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন এর সভাপতিত্বে  সাধারণ সম্পাদক জিলানী সঞ্চালনা ছাত্র লীগের বিক্ষোভ মিছিল নেতৃত্বে  অসংখ্য নেতাকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com