1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
প্রতারণার মামলায় সাবেক এমপি এম এ আউয়াল’গ্রেফতার - দৈনিক আমার সময়

প্রতারণার মামলায় সাবেক এমপি এম এ আউয়াল’গ্রেফতার

আমার সময় অনলাইন
    প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ। প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাজধানীর কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির নিউ মার্কেট জোনের(এসি) তারিক লতিফ।

তিনি জানান,২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে লক্ষ্মীপুর-১ আসন থেকে তরিকত ফেডারেশনের হয়ে সংসদ সদস্য হন এম এ আউয়াল। তিনি তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। ২০১৮ সালের নভেম্বরে তাকে দল থেকে বহিষ্কার করা হলে পরের বছর ইসলামী গণতান্ত্রিক পার্টি নামে একটি দল গঠন করেন। বর্তমানে তিনি দলটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

বিতর্কিত লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল এর আগে গত ২০ মে ২০২১ সালে ঢাকার পল্লবীতে সাহিনুদ্দীন নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বলে ও জানান তিনি ।গ্রেফতারকৃত এম আউয়ালের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com