1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পিরোজপুরে বিক্ষোভ ও পথসভা করেছেন সাধারন শিক্ষার্থীরা - দৈনিক আমার সময়

পিরোজপুরে বিক্ষোভ ও পথসভা করেছেন সাধারন শিক্ষার্থীরা

পিরোজপুর প্রতিনিধি:
    প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করে এবং ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে পিরোজপুর সদর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ও পথসভা করেছেন সাধারন শিক্ষার্থীরা। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে একটি বিক্ষোভ মিছিল পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে টাউনক্লাব মাঠে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন, খুলনা ম্যানগ্রোভ ইনস্টিটিউট ১ম বর্ষ ছাত্র পিয়াস, সরকারি সোহরাওয়ার্দী কলেজের শাখার ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মুন্না, কলেজের ১ম বর্ষের ছাত্রী মাহি, তরিকুল ইসলাম, তাওসিফ, ফারদিন, স্নিগ্ধি, তৌসিফ, আনিকা আনজুম প্রমুখ। নারী ও শিশু নির্যাতন ও ধর্ষণের সাথে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি দাবি করছেন আন্দোলনকারীরা। তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন এবং পদত্যাগ না করলে আবারও আন্দলনে জন্য রাজপথে থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com