1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অস্ত্র-গুলিসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার - দৈনিক আমার সময়

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অস্ত্র-গুলিসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। ২৫ সেপ্টেম্বর ভোরে অভিযান চালিয়ে পিরোজপুর পৌর শহর এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামী সোহাগ সিকদার (৩১) পিরোজপুরের সদর থানাধীন কুমারখালি এলাকার মোঃ শাহাদাৎ সিকদারের ছেলে। ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা। তিনি বলেন র‍্যাব-৮ এর একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে পিরোজপুর সদর থানাধীন নামাজপুর গ্রামে অভিযান চালিয়ে সোহাগ সিকদারকে গ্রেপ্তার করা হয়। এ সময় সোহাগের কাছে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা যায়। সোহাগ সিকদারের বিরুদ্ধে পিরোজপুরের বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামীকে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com