1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজ নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী - দৈনিক আমার সময়

পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজ নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : রবিবার, ৮ মার্চ, ২০২৬

কিশোরগঞ্জের পাগলা মসজিদে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিকদের খোঁজখবর নিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তথ্যমন্ত্রী ফোনে আহত সাংবাদিকদের খোঁজখবর নেন।

তিনি এ বিষয় নিয়ে স্থানীয় সংসদ সদস্য মাজহারুল ইসলামের সাথেও কথা বলেন।

তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করা ও হামলায় আহত সাংবাদিকদের নিরাপত্তা বিধানের নির্দেশ দেন।

জেলা প্রশাসক ইতোমধ্যে হামলাকারীদের মধ্যে দুইজন গ্রেফতার হয়েছে বলে তথ্যমন্ত্রীকে অবহিত করেন।

উল্লেখ্য গত ৫ই মার্চ সংবাদ সংগ্রহের কাজে পাগলা মসজিদে গেলে দুর্বৃত্তরা সাংবাদিকদের উপর হামলা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com