নাটোরের বড়াইগ্রামে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫-এর নাটোর ক্যাম্প।র্যাব-৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লালচান মন্ডল (৩৫) ও মনিরুল ইসলাম (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।পরে লালচান মন্ডলের বাড়ির গোয়ালঘরের মাচার ওপর একটি বস্তার ভেতর থেকে পলিথিনে মোড়ানো ছয় পোটলায় ৬ কেজি শুকনা গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র্যাব। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বড়াইগ্রাম থানায় মামলা করা হয়েছে।
Leave a Reply