নাটোরের বড়াইগ্রামে ব্র্যাক ব্যাংক–ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৯ মার্চ রোববার উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর কলোনি কৃষি উন্নয়ন সমিতির উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, ফসলের উৎপাদন বৃদ্ধির কৌশল, সহজ শর্তে কৃষিঋণ প্রাপ্তি, বাজার ব্যবস্থাপনা, পাশাপাশি বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সজীব আল মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ বিজয়কৃষ্ণ বিশ্বাস অতিরিক্ত পরিচালক প্রাক্তন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকা ও কনসালটেন্ট পার্টনারশিপ ইন ব্র্যাক ব্যাংক ডি এই কৃষি উন্নয়ন প্রকল্প, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহাদি হাসান উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার বড়াইগ্রাম, মোঃ আমজাদ হোসেন উপজেলা সমবায় অফিসার বড়াইগ্রাম। বক্তারা বলেন, কৃষককে কেন্দ্র করেই সরকারের সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। মাঠপর্যায়ে কৃষিসেবা আরও সহজ ও কার্যকর করতে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্র্যাক ব্যাংক পিএলসির সহযোগিতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বড়াইগ্রাম এই কর্মসূচি বাস্তবায়ন করে। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাস্তবায়িত এ উদ্যোগ কৃষকদের সক্ষমতা বৃদ্ধি, উৎপাদনশীলতা উন্নয়ন এবং সামগ্রিক সমাজ উন্নয়নে সহায়ক হবে।
Leave a Reply