কক্সবাজারের রামুর নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা বড়িসহ এক রোহিঙ্গা তরুণকে আটক করেছে বিজিবি। আজ ভোরে এ অভিযান পরিচালনা করা হয়- বলে জানিয়েছেন ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম।
তিনি জানান, গোপন সংবাদে মিয়ানমার থেকে ইয়াবার চালান পাচার হয়ে আসার খবর পায় বিজিবি। এ খবরের ভিত্তিতে ভোরে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় এক ব্যক্তিকে কাঁধে ব্যাগ নিয়ে সীমান্ত পার হয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে ধাওয়া করে আটক করা হয়।
বিজিবির অধিনায়ক জানান, আটক মো. শহিদ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৮ (ইস্ট), ব্লক-বি/৭৪-এর বাসিন্দা হোসেন আহম্মেদের ছেলে। তার ব্যাগ তল্লাশি করে এক লাখ ২০ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।
আটক রোহিঙ্গা তরুণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
Leave a Reply