1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নরসিংদীতে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত - দৈনিক আমার সময়

নরসিংদীতে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ জনের জামানত বাজেয়াপ্ত

 মোঃ মনসুর আলী শিকদার
    প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদীর ৫ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪১ জন প্রার্থীর মধ্যে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত বেসরকারি ফলাফল বিশ্লেষণের পর এ তথ্য উঠে এসেছে।
নির্বাচন তফসিল অনুযায়ী বাংলাদেশে সংসদ নির্বাচনে কোনো প্রার্থী মোট বৈধ প্রদত্ত ভোটের এক–অষ্টমাংশের (১/৮), অর্থাৎ ১২.৫% এর কম ভোট পেলে তাঁর নির্বাচনী জামানত বাজেয়াপ্ত হয়।
এদের মধ্যে নরসিংদী-১ (সদর) আসনে ৬ জন, নরসিংদী-২ (পলাশ) আসনে ৩ জন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ৫ জন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) ৭ জন এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ৬ জন প্রার্থীর জামানাত বাজেয়াপ্ত হয়।
পাঁচটি আসনের মধ্যে ১৬৩ ভোট পেয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছেন বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী (নরসিংদী-৪ মনোহরদী ও বেলাব) আসনের কাজী শরীফুল ইসলাম এবং একই আসনে সবোর্চ্চ ১ লাখ ৬৩ হাজার ৩৯২ ভোট পেয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি সরদার সাখাওয়াত হোসেন (বকুল)।
নরসিংদীর ৫ টি সংসদীয় আসনের সব কয়টিতে বিএনপি জয়লাভ করেছে এবং তাদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও স্বতন্ত্র। এদের মধ্যে ৪ টি আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ১ টি আসনে নরসিংদী-৩ (শিবপুর) আসনে জামানত হারিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ জামাল আহমেদ চৌধুরী।
নরসিংদী-১ (সদর) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৬ জন। তারা হলেন জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আশরাফ হোসেন, গণফোরামের শহিদুজ্জামান চৌধুরী, গণঅধিকার পরিষদের শিরিন আক্তার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হামিদুল হক পারভেজ।
নরসিংদী-২ (পলাশ) আসনে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ১১ দলের প্রার্থী গোলাম সারওয়ার (তুষার) ও জামায়াতে ইসলামীর প্রার্থী আমজাদ হোসেন ছাড়া অন্য ৩ জন জামানত হারিয়েছেন। এরা হলেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের আফিস ইকবাল, জাতীয় পার্টির এ.এন.এম রফিকুল ইসলাম সেলিম এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে জামানত হারিয়েছেন জাকের পার্টির প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, জাতীয় পার্টির একেএম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়ায়েজ হোসেন ভূইয়া, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রায়হান মিয়া।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে জনতার দলের আবু দার্দ্দা মো. মাজ, বাংলাদেশ কংগ্রেসের কাজী শরীফুল ইসলাম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহম্মদ মিলন মিয়া, খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ছাইফুল ইসলাম।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বহিষ্কৃত জেলা বিএনপির সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের তাহমিনা আক্তার, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান,  জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা ও স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com