1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নতুন মামলায় পলক, মনু ও দুই সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার - দৈনিক আমার সময়

নতুন মামলায় পলক, মনু ও দুই সাবেক পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক রাজধানীর যাত্রাবাড়ী থানার ফরিদ আহম্মেদ হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। একই থানার আব্দুর রাজ্জাক হত্যাচেষ্টা মামলায় পুলিশের সাবেক উপ-কমিশনার মো. শহিদুল্লা ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে গত ২৭ জুলাই ফরিদ আহম্মেদ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান আসামি পলক ও মনুকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। আর ২২ জুলাই আব্দুর রাজ্জাক হত্যাচেষ্টা মামলায় যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক নাহিদ হাসান খান, আসামি শহিদুল্লা ও আবুল হাসানকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত আবেদন মঞ্জুর করেন। পলক ও মনিরুলের মামলার সূত্রে জানা গেছে, আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন হানিফ ফ্লাইওভারের ওপরে ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অংশ নেন ফরিদ আহম্মেদ। ঘটনার দিন আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরের দিন সকাল পৌনে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ২৩ এপ্রিল যাত্রাবাড়ী থানায় মামলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com