1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে ইমারত শ্রমিক ইউনিয়নের আয়োজনে ১৪০তম মহান মে দিবস পালিত - দৈনিক আমার সময়

নড়াইলে ইমারত শ্রমিক ইউনিয়নের আয়োজনে ১৪০তম মহান মে দিবস পালিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬

নড়াইলে জেলা ইমারাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে ১৪০ তম মহান মে দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে  জেলা ও সদর উপজেলা ইমারত শ্রমিক ইউনিয়ন ১৫৩১ এর আয়োজনে যৌথ উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও অনুদান বিতরণ করা হয়।

 

১ লা মে (শুক্রবার) সকাল সাড়ে ৯ টায় শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

 

পরে ইমারত শ্রমিক ইউনিয়েনের সভাপতি মো. রেজাউল মোল্যার সভাপতিত্বে, শহরের  পুরাতন বাস টার্মিনালের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সম্পাদক নূরুল আরমানের সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, নড়াইল জেলা ওর্য়াকাস পার্টির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, ইমারত শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি দিলীপ কুমার ঘোষ, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের  সাধারণ সম্পাদক ছমির মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. গাজী শহিদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইমারত শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মো. মাসুম ইসলাম, অফিস সহকারী মো. ইমদাদুল ইসলাম, সদস্য মো. ওসিকুল সিকদারসহ সকল ইমারত নির্মান শ্রমিকবৃন্দ।

 

আলোচনা সভা শেষে নারী শ্রমিকদের মাঝে ২০ পিস শাড়ি, পরুষ শ্রমিকদের মাঝে ৩০ পিস লুঙ্গি ও অনান্য শ্রমিকদের মাঝে ১০০ পিস ছাতা বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে আহত ও মৃত শ্রমিকদের পরিবারের মাঝে ১লক্ষ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com