1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নড়াইলে অন্ধ ভিক্ষুকের কুঁড়েঘরে হামলায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ - দৈনিক আমার সময়

নড়াইলে অন্ধ ভিক্ষুকের কুঁড়েঘরে হামলায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

নড়াইল লোহাগড়া উপজেলার শাল নগর ইউনিয়নে ইসলাম শেখ (৫০) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় একই গ্রামের ৭০ বছর বয়সী অন্ধ ভিক্ষুক মো. ইসরাফিল ফকিরের বাড়িতে হামলা ও লুটপাটসহ আরও অন্তত ৩০ বাড়িতে একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গিয়াছে।

এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও সুধী সমাজ ক্ষোভ প্রকাশ করেন। যে মানুষটি নিজে অন্যের সাহায্যের ওপর নির্ভরশীল- ভিক্ষা করে জীবনযাপন করেন, তার বাড়িতেও লুটপাট করা হয়েছে।

লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে টিপু সুলতান ও মফিজার শেখের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তারের জেরে গত ১০ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৩টার দিকে লাহুড়িয়া বাজার থেকে বাড়িতে ফেরার পথে রঘুনাথপুর কবরস্থানের পাশে পৌঁছালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে ইসলাম শেখকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার ১২ সেপ্টেম্বর তার স্ত্রী জাহানারা বেগম ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০-২০ জনকে আসামি করে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন।

স্থানীয়দের অভিযোগ, ইসলাম শেখ হত্যাকাণ্ডের পর ওই এলাকায় হামলা ভাঙচুর ও লুটপাট অগ্নিসংযোগ করা হয়। প্রায় ৩০ বাড়িতে এই হামলা ও লুটপাট চালানো হয়।

অন্ধ ভিক্ষুক ইসরাফিল শেখের অভিযোগ, তার বাড়ির ঘরের মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয়। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার লোহাগড়া বাজার এবং লোহাগড়া ব্রিজে বসে ভিক্ষা করে জীবন-জীবিকা চালান।

স্থানীয়দের ভাষ্য, অন্ধ ভিক্ষুক ইসরাফিল শেখ এই হত্যার সাথে জড়িত নয়। একটি কুচক্রী মহল হত্যাকাণ্ডকে ব্যবহার করে নিজেরা লাভবান হওয়া উদ্দেশে অসহায় অন্ধ ভিক্ষুকের বাড়িতে লুটপাট ও ভাঙচুর করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম সাংবাদিক দের বলেন, ইসলাম শেখ হত্যাকাণ্ডের ঘটনায় অন্ধ ভিক্ষুকের বাড়ি লুটপাটের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com