1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য বিষয়ক সহকারীর সাথে বিসিসি প্রশাসক, নাগরিক ও সুধীসমাজের উন্মুক্ত আলোচনা - দৈনিক আমার সময়

নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য বিষয়ক সহকারীর সাথে বিসিসি প্রশাসক, নাগরিক ও সুধীসমাজের উন্মুক্ত আলোচনা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য বিষয়ক সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দারের সাথে বরিশাল সিটি কর্পোরেশন প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরীন, নাগরিক ও সুধী সমাজের সাথে উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ১২ মে মঙ্গলবার দুপুরে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এ উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় উপস্থিত ছিলেন বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারী, বরিশাল সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর, জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য (ভারপ্রাপ্ত) পরিচালক ডা. লোকমান হাকিম, বিসিসি পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, মাহবুব আলম সহ ব্যবসায়ী সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মী। সভায় বরিশাল নগরীর বর্জ্য অপসারণের বর্তমান চ্যালেঞ্জ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি এবং জনস্বাস্থ্যের উপর এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নাগরিক প্রতিনিধিরা নগরীকে পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ স্বাস্থ্য বিষয়ক সহকারী বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং পরিকল্পিত পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com