1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী - দৈনিক আমার সময়

ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ৯ মার্চ, ২০২৬

ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ’ করার বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব করবেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আজ সকালে শিল্পকলা একাডেমির নাট্যশালায় এন্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স আয়োজিত এক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিগত বিএনপি সরকারের সময়েই বিশ্বের অন্যতম প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-তে স্বাক্ষর করে। তিনি বলেন, এ সিদ্ধান্তেরই ধারাবাহিকতায় ২০০৫ সালে ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন প্রণীত হয্‌ যা দেশের জনসাস্থ্য সুরক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক।

তথ্যমন্ত্রী সরকারের নির্বাচনী ইশতেহারে তামাকের ব্যবহার জনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে আইনি উদ্যোগ গ্রহণের বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানান।

তথ্যমন্ত্রী অন্তর্বর্তী সরকারের জারি করা ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-কে আইনে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।

জহির উদ্দিন স্বপন আইন প্রণয়নের পাশাপাশি এর প্রয়োগের ক্ষেত্রে করণীয় সম্পর্কে প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান। তিনি বলেন, আইন প্রণীত হলে এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য তথ্য মন্ত্রণালয় থেকে বিশেষ প্রচার কর্মসূচি গ্রহণ করা হবে।
গোলটেবিল বৈঠকে অন্যান্যদের মধ্যে ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ গোলাম মহিউদ্দিন ফারুক, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com