1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে: মঈন খান - দৈনিক আমার সময়

দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে: মঈন খান

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে যেতে প্রয়োজনীয় সংস্কারগুলো দ্রুত করে ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

রোববার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর শেরে বাংলা নগরে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

মঈন খান বলেন, অত্যাচারকারী স্বৈরাচার ছাত্র-জনতার প্রতিরোধের মুখে বিদায় নিয়েছে। এতে সাধারণ মানুষ মুক্তি পেয়েছে। গত পনেরো বছরে হওয়া মিথ্যা মামলার কারণে এখনও বিএনপির বহু নেতা দেশে ফিরতে পারছেন না। এ সময় নির্বাচন কমিশন গঠন করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com