আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করতে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে বরিশাল র্যাব-৮। ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় টহল পরিচালনা করে সিএন্ডবি রোডে সংবাদ সম্মেলন করেন র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম শোভন। এ সময় তিনি বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৮ অনেক আগে থেকেই নিরাপত্তামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে এবং সুষ্ঠু ও পরিবেশ বান্ধব পরিবেশে ভোট দান করতে পারে তা নিশ্চিত করতে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করেছে বরিশাল র্যাব-৮। নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসাবে নির্বাচন বিরোধী অপপ্রচারণা প্রতিরোধ, নাশকতামূলক কর্মকান্ডে জরিত ব্যক্তিদের গ্রেফতার ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের সড়ক ও মহাসড়কের বিভিন্ন স্থানে নিরাপত্তা চৌকি স্থাপন, সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী কার্যক্রমসহ সার্বক্ষনিক র্যাবের ৫৪টি টহল দল দিবা-রাত্রি টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। র্যাব-৮ এর নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে রিটার্নিং অফিসারদের সাথে সমন্বয়পূর্বক অন্যান্য সংস্থার সাথে কাজ করে যাচ্ছে। র্যাবের অধিনায়ক আরো বলেন, ২৪ ঘন্টা র্যাবের রোভাস পেট্রোলিং পরিচালনা করছি, আমরা বিভাগীয় বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্ট সমূহে তল্লাশি কার্যক্রমেকে জোরদার করেছি এবং আমাদের গোয়েন্দা নজরদারি অবহৃত রয়েছে। আমাদের সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সম্ভাব্য নাশকতাকারী যারা আছে তাদেরকে সার্বোক্ষনিক পযবেক্ষণ করা হচ্ছে ও নজর রাখা হচ্ছে। এবং আমাদের জেলার সকল রিটারিং কর্মকর্তাদের সাথে সবসময় যোগায়োগ রাখা হচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই নির্বাচনটাকে শান্তিপূর্ন করা, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারে। এলিট ফোর্স র্যাব আমরা নির্বাচন যেকোন সহিংসতা মোকাবেলা করতে আমরা প্রস্তুত। চেক পোষ্ট নির্বাচনের পরবর্তী সময়েও বরিশাল বিভাগের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৮ এর সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক রবিউল ইসলাম সহ র্যাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যগণ।
Leave a Reply