গত বুধবার ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রলারে থাকা এক ব্যক্তি জানান, ফরিদপুরের টেপাখোলা বাজার থেকে গরু ক্রয় করে বুধবার ভোরে সিএমবি ঘাট হয়ে দোহারের মেঘুলা ঘাটে যাচ্ছিলেন। এসময় দোহারের সুতারপাড়া ইউনিয়নের মধুরচর এলাকায় এলে ট্রলারটির বড়ির নিচের অংশে ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে ডুবতে থাকে।
মাঝি ট্রলারটি তীরের দিকে ভেড়ানোর চেস্টা করেও ব্যর্থ হয়। এসময় ৬৩টি গরুসহ গরুবহণকারী ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা গরুর মালিক ও মাঝিরা মিলে ৩০টি গরু উদ্ধার করতে পারলেও বেঁধে রাখা বাকি গরুগুলোসহ ট্রলার ডুবে যায়।
পদ্মাপাড়ে স্বজনদের আহাজারি।
সংবাদ পেয়ে দোহার উপজেলা প্রশাসন, দোহার থানা, দোহার কুতুবপুর নৌ-পুলিশ, ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উপস্থিত হয়।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ঢাকা ইউনিট সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালিয়েও নিখোঁজ দুজনের খোঁজ পাননি।
Leave a Reply