1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১.৩ ডিগ্রি - দৈনিক আমার সময়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১১.৩ ডিগ্রি

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

আজ শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ১ ডিগ্রি থেকে হয়েছে ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আজ শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, শনিবার সকাল ৯টার পর থেকে আগামী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় এবং উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

রোববারও আবহাওয়া একই রকম থাকতে পারে জানিয়ে তিনি বলেন, সোমবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচদিনে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com