1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
দলের বদনাম হয় এমন কোন কাজ করা যাবে না রামুতে ওলামা দলের ইফতার মাহফিলে এমপি: কাজল - দৈনিক আমার সময়

দলের বদনাম হয় এমন কোন কাজ করা যাবে না রামুতে ওলামা দলের ইফতার মাহফিলে এমপি: কাজল

দিদারুল আলম সিকদার,  কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য
জননেতা লুৎফুর রহমান কাজল এমপি বলেছেন, অন্যায় কাজে যাঁরা জড়িত তাঁদের তালিকা হচ্ছে, কেউ ছাড় পাবেন না, এমন কোন কাজ করবেন না, যেন দলের বদনাম হয়।
সোমবার ( ৯ মার্চ ) জাতীয়তাবাদী ওলামা দল, রামু উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি বলেছেন, “আমাদের একটাই শ্লোগান, নিজেরাও অন্যায় করবো না, কাউকেও অন্যায় করতে দেবো না। এজন্য, যতসব অপরাধমূলক কর্মকাণ্ড আছে, এসকল কাজ থেকে আপনাদের সকলকে বিরত থাকতে হবে। বিএনপিকে ভোট দিয়েছে সাধারণ মানুষ। বিএনপি সর্বোচ্চ আসন পেয়ে সরকার গঠন করেছে”। এটা আমাদের মাথায় রাখতে হবে”।
দখলবাজি, চাঁদাবাজি আমার নির্বাচনী এলাকায় চলবে না জানিয়ে লুৎফুর রহমান কাজল এমপি বলেন, “গত এক-যুগেরও বেশি সময় মানুষ তাঁদের ভোটাধিকার হারিয়ে ফেলেছিল, মানুষ মন খুলে কথা বলতে পারেনি। আজ সেই জিম্মি দশা থেকে আল্লাহ আমাদের সকলকে মুক্ত করেছেন। এজন্য, কোন অপরাধ আমি বরদাস্ত করবো না। অন্যায় কাজের সাথে যাঁরা জড়িত তাঁদের নামের তালিকা হচ্ছে। আগামী ঈদের পর অভিযান শুরু হবে। এজন্য দলের বদনাম হবে, এমন কোন কাজ করা যাবে না”।
এমপি কাজল আর-ও বলেন, “আপনারা জানেন, আমাদের রাষ্ট্র নায়ক, প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার হাতকে শক্তিশালী করতে আমাদেরকে তাকে অনুসরণ করতে হবে। এজন্য আমাদের শ্লোগান হবে, অন্যায় নিজেরা করবোনা, কাউকে করতেও দেবো না”।
দলের আহবায়ক মাওলানা মোঃ ইলিয়াছের সভাপতিত্বে মাহফিলে প্রধান আলোচক ছিলেন, সংগঠনের জেলা সভাপতি আলহাজ্ব মাও: আলী হাসান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব কাজী মাও: মো: মনজুর আলম চৌধুরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com